পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট গত ৪ বছর ধরে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করে না। এই ধারবাহিকতায় কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত বছরের জন্য কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ১৯ টাকা ৩৭ পয়সা হয়েছে। গত বছর একই সময়ে লোকসান ৪৭ টাকা ৮৪ পয়সা হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির লোকসান কমেছে ২৮ টাকা ৪৭ পয়সা বা ৫৯ শতাংশ।
৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) মাইনাস ১০৫ টাকা ৪২ পয়সা ছিল।
আগামী ২৪ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে, যার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

উল্লেখ্য, ফ্যাস ফিন্যান্স ২০১৮ সালে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। এরপর ২০১৯, ২০২০ ও ২০২১ ও ২০২২ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
জেড ক্যাটাগরির কোম্পানিটির বর্তমানে ১ হাজার ৪৩৩ কোটি ২৮ লাখ টাকার পুঞ্জীভূত লোকসান রয়েছে।


















