ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

বাংলাদেশ শিপিং কর্পোরেশনসহ লেনদেনের সেরা ১০ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির আজ ২৯ কোটি ৯৮ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার ৬ হাজার ৮৩৯ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইসলামী ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২ হাজার ৯৯০ বারে ১৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ওরিয়ন ফার্মা ১৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিক হোটেল ১২ কোটি ৯৮ লাখ, লভেলো আইসক্রিম ১১ কোটি ৭৮ লাখ, ফারইস্ট নিটিং ১১ কোটি ৪০ লাখ, গ্রামীণফোন ১১ কোটি ৩১ লাখ, বেক্সিমকো ফার্মা ৯ কোটি ৮৬ লাখ, ওয়াইম্যাক্স ৯ কোটি ৮০ লাখ ও অগ্নি সিস্টেমস ৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন