ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

বৃষ্টিপাত সত্ত্বেও ব্রাজিলে কফির ফলন নিয়ে অনিশ্চয়তা

ব্রাজিলে গত মাসে ফসলের উপযোগী বৃষ্টিপাত হলেও আগামী বছরের কফির ফলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কৃষিবিদ ও সমবায় সমিতির নেতারা। প্রধান উৎপাদনকারী অঞ্চলে কফি গাছে প্রচুর ফুল এসেছে, যা সম্ভাবনাময় মনে হলেও ভালো ফলনের নিশ্চয়তা দিচ্ছে না।

কোঅক্সুপের প্রধান কার্লোস অগুস্তো রদ্রিগেজ ডি মেলো জানান, ফুল এলেও খরা এবং সাম্প্রতিক তাপমাত্রা বৃদ্ধির কারণে কফি গাছের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া প্রোকাফে ফাউন্ডেশনের কফি গবেষক জোসে ব্রাজ মাতিয়েলো উল্লেখ করেন, কিছু ছোট কফির ফল ঝরে যেতে পারে এবং ফলনের পরিমাণ পূর্বাভাসের তুলনায় ২০-৩০ শতাংশ কম হতে পারে।

বাজার বিশ্লেষকদের মতে, ব্রাজিলে কফির ভালো ফলন বৈশ্বিক সরবরাহে ভারসাম্য ফিরিয়ে আনতে সহায়তা করবে, কারণ গত দুই মৌসুমে উৎপাদন পূর্বাভাসের চেয়ে কম হয়েছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ