ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ৬০টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৪০ পয়সা বা ৫.৭১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৫.৭ পয়সা বা ৫.০৫ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ২৯৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড। কোম্পানিটির দর ১০ টাকা ৯০ পয়সা বা ৪.৮০ শতাংশ কমেছে।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ফ্যামিলি টেক্স বিডি ৩.৪৪ শতাংশ, উসমানিয়া গ্লাস শিট ৩.২৭ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৩ শতাংশ, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ২.৮৯ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ২.৮২ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৪৩ শতাংশ ও গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ড ২.৩৮ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















