ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৬:০০ অপরাহ্ন

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো প্রশাসনিক অঞ্চলে মঙ্গলবার (২৮ জুলাই) ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক তথ্যানুযায়ী, এই ভূকম্পনের ফলে হাজার হাজার বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে রেলসেবা এবং জারি করা হয়েছে সুনামি ও আফটারশকের সতর্কতা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইটা এবং মিয়াজাকি এই সাতটি প্রশাসনিক অঞ্চলের জন্য জরুরি ভূমিকম্পের সতর্কতা জারি করেছে দেশটির সরকার। অন্যদিকে ভূমিকম্পের পরপরই ১ মিটার বা ৩.২৮ ফুট উচ্চতার ঢেউয়ের জন্য সুনামি সতর্কতা জারি করার কথা জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা।

এদিকে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে প্রায় ৪০,০০০ ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর কিউশু জানিয়েছে, তারা উচ্চগতির বুলেট ট্রেনসহ অন্যান্য রেলসেবা আপাতত স্থগিত করেছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল বা আশপাশের এলাকায় সনি এবং বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসির উৎপাদন কেন্দ্র বা কারখানা রয়েছে। এক বিজ্ঞপ্তিতে সনি ডটকমের মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও খতিয়ে দেখছে। অন্যদিকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি টিএসএমসি।

কোনও বিক্ষোভকারীকে একা ছাড়া হবে না: গভীর রাতের বৈঠক শেষে সিজেপিকোনও বিক্ষোভকারীকে একা ছাড়া হবে না: গভীর রাতের বৈঠক শেষে সিজেপি
উল্লেখ্য ১০ বছর আগে এই কুমামোটো অঞ্চলে আঘাত হানা এক শক্তিশালী ভূমিকম্পে সরকারি হিসাব অনুযায়ী ২৭৫ জন নিহত এবং আরও ২,৭৩৯ জন আহত হয়েছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ