ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৬৪ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৫৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের। কোম্পানিটি ২০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডমিনেজ স্টিল ১৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ব্রাক ব্যাংক ৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিট জেনারেল ইন্স্যুরেন্স ৩ কোটি ৭৭ লাখ, ম্যারিকো বাংলাদেশ ৪ কোটি ২৯ লাখ ও শার্প ইন্ডাস্ট্রিজ ১ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ