ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ৯:২৫ অপরাহ্ন

রানার অটোমোবাইলসে এমডি-সিইও নিয়োগ

শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলসে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পরিচালনা পর্ষদ নজরুল ইসলামকে (এফসিএ) এমডি ও সিইও পদে নিয়োগ দিয়েছেন।

চলতি মাসের ১ তারিখ থেকে কোম্পানিটিতে নজরুল ইসলামের নিয়োগ কার্যকর ধরা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ