ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৪৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এপেক্স স্পিনিংয়ের। কোম্পানিটি ৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জিকিউ বলপেন ৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

মোজাফফর হোসেন স্পিনিং ৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এনসিসি ব্যাংক ৩ কোটি ২৮ লাখ, রেনাটা ৩ কোটি ১০ লাখ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ২৪ লাখ, লাভেলো আইসক্রিম ২ কোটি ৭ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ