ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি এর “Online Selling Agent Service Portal” শুভ উদ্বোধন

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি এর নতুন সফটওয়্যার “Online Selling Agent Service Portal” ১০ মে ২০২৬ তারিখে শুভ উদ্বোধন করেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নূরুল হুদা । এসময় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আল আমিন তালুকদার ও আইসিবি’র অপর ২টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, মহাব্যবস্থাপকগণ এবং অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এখন হতে “Online Selling Agent Service Portal” কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট (www.icbamcl.gov.bd) এর মাধ্যমে সেলিং এজেন্ট ইউজার লগইন করে পোর্টালটি ব্যবহার করতে পারবেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ