সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে লেনদনের শীর্ষ তালিকায় উঠে এসেছে ব্যাংক খাতের দুই কোম্পানি। আলোচ্য সপ্তাহে প্রাইম ব্যাংক পিএলসি ও ব্যাংক এশিয়া পিএলসি মোট ২৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্লক মার্কেটে দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ১৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ব্যাংকটি ২২ টাকা ৫০ পয়সা দরে শেয়ার কেনা-বেচা করেছে।
সর্বশেষ তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। ২০১৭ সালে ব্যাংকটি সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
বর্তমানে প্রাইম ব্যাংকের পিই রেশিও রয়েছে ৩.৮৫ পয়েন্ট।

গত সপ্তাহে ব্যাংক এশিয়া ১০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। ব্যাংকটি ১৮ টাকা দরে শেয়ার কেনা-বেচা করেছে।
সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। ২০১৭ সালে ব্যাংকটি ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
বর্তমানে ব্যাংক এশিয়ার পিই রেশিও রয়েছে ৩.৪০ পয়েন্ট।


















