২০২৩ সালে বৈশ্বিক ই-কমার্স বাণিজ্য ৫.৮ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে। চলমান প্রবণতা অব্যাহত থাকলে ২০২৪ সালের শেষ নাগাদ এ বাজার ৬.৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে আশা প্রকাশ করেছেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাট।
ইস্তানবুলে আয়োজিত এক ই-কমার্স সম্মেলনে তিনি জানান, কোভিড-১৯ মহামারির প্রভাবে ব্যবসা ক্ষেত্রে ডিজিটাল রূপান্তর এখন অপরিহার্য অংশ হয়ে উঠেছে।


















