বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, বিএসইসি একটি মেধাভিত্তিক শেয়ারবাজার গড়ে তুলতে কাজ করছে। সোমবার (২৮ অক্টোবর) ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেয়ারবাজারে নিরীক্ষকদের দায়িত্বশীল ভূমিকা তালিকাভুক্ত কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে, যা বাজারের স্থিতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে কার্যকরী ভূমিকা রাখবে। তিনি নিরীক্ষা সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকেও শেয়ারবাজারের উন্নয়ন ও সংস্কারে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় বিএসইসি কমিশনার মোঃ আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ, আইসিএবি’র সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


















