ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ২:২৬ পূর্বাহ্ন

তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে মেঘনা ইন্স্যুরেন্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১১ পয়সা। তবে চলতি বছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৪) শেয়ার প্রতি আয় হয়েছে ৯৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ০৮ পয়সা।

এছাড়া আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪ টাকা ০৫ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ