ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ২:২৫ পূর্বাহ্ন

তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে রেকিট বেনকিজার

পুঁজিবাজারে তালিকাভুক্ত রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয় বলে জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ টাকা ১৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৪৭ টাকা ৫৩ পয়সা। এছাড়া চলতি বছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৪) শেয়ার প্রতি আয় হয়েছে ১০৫ টাকা ৩৫ পয়সা, গত বছর যা ছিল ১১০ টাকা ৮২ পয়সা।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩০৩ টাকা ০৪ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ