পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন অনুমোদনের পর প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে ইস্টার্ণ ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৫৯ পয়সা। এছাড়া, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৭২ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৯০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৯২ পয়সা।


















