ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৪:৩৯ পূর্বাহ্ন

১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আনোয়ার গ্যালভানাইজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যেখানে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৭২ পয়সা, যা আগের বছরের ১ টাকা ৯৭ পয়সার তুলনায় বেশি। ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৭০ পয়সা।

আগামী ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ