ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৪:৩৭ পূর্বাহ্ন

সাফকো স্পিনিং মিলসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে না।

কোম্পানি সূত্রে জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১২ টাকা ৯৭ পয়সা লোকসান হয়েছে, যা আগের বছরে ছিল ৫ টাকা ৫২ পয়সা লোকসান।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২ টাকা ৯৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর, বুধবার বেলা সাড়ে ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, যার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ