পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরী লিমিটেড ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে না।
সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির হিসাব অনুযায়ী, গত বছরে শেয়ার প্রতি ৬ টাকা ৯২ পয়সা লোকসান হয়েছে, যা আগের বছরে ছিল ৫ টাকা ৯৪ পয়সা।
৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৭০ টাকা ০৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে, এবং এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।



















