ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৪:৩৯ পূর্বাহ্ন

শাশা ডেনিমস লিমিটেডের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিমস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই লভ্যাংশ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য।

কোম্পানি সূত্রে জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১ টাকা ৭৭ পয়সা হয়েছে, যা আগের বছরে ছিল ১ টাকা ৪০ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৪১ টাকা ২৬ পয়সা ছিল।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে, যার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ