ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ন

জিবিবি পাওয়ার লিমিটেডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে না।

কোম্পানি সূত্রে জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৩৫ পয়সা লোকসান হয়েছে, যা আগের বছরে আয় ছিল ১ টাকা ১০ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ২০ টাকা ২৭ পয়সা ছিল।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে, যার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ