ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৪:৩৯ পূর্বাহ্ন

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় বেড়ে ৫৯ পয়সা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার (২৮ অক্টোবর) পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে ৫৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৯ পয়সা। তবে জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪ পর্যন্ত প্রথম তিন প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ১১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৮ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ১৬ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ