ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৪:৩৯ পূর্বাহ্ন

ইন্ট্রাকোর ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফোয়েলিং স্টেশন কর্তৃপক্ষ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার (২৮ অক্টোবর) কোম্পানির ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮৮ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ১ টাকা ২৯ পয়সা ছিল।

এছাড়া, ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৩৯ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানি আগামী ১৮ ডিসেম্বর ২০২৪ বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে এবং এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ