ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৪:৩৯ পূর্বাহ্ন

আইএসএন শেয়ারহোল্ডারদের জন্য ০.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএন) ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ০.৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে আইএসএনের শেয়ারপ্রতি আয় ছিল ১২ পয়সা, যা আগের বছরের ৪৩ পয়সার তুলনায় কম। ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২ টাকা ৯৬ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে, যার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ