পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড ২০২৪ সালের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (২৭ অক্টোবর) ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়।
প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) দাঁড়িয়েছে ১৪ পয়সায়, যা গত বছরের একই সময়ে ছিল ১ পয়সা।
২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ফান্ডটির ক্রয় মূল্যে ইউনিট প্রতি সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৭০ পয়সা এবং বাজার মূল্যে সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৩৭ পয়সা।
ফান্ডটি পরিচালনা করছে দেশের প্রথম বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশ লিমিটেড।



















