পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই তথ্য জানানো হয়।
সূত্র অনুযায়ী, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭৭ পয়সা, যা গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৫৮ পয়সার আয় থেকে উল্লেখযোগ্য হ্রাস। এ সময় কোম্পানিটির ক্যাশ ফ্লো-তে শেয়ার প্রতি লোকসান ছিল ১৬ টাকা ৬২ পয়সা।


















