পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার (২৭ অক্টোবর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রকাশিত তথ্যে দেখা যায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ০৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ০৭ পয়সা ছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিকের (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) সম্মিলিত তথ্য অনুযায়ী, কোম্পানির মোট লোকসান হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে লোকসান ছিল ৪ টাকা ২০ পয়সা।


















