পুঁজিবাজারে তালিকাভুক্ত এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ) গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩২% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছে।
কোম্পানির সর্বশেষ হিসাববছরে শেয়ার প্রতি আয় ৫ টাকা ৫১ পয়সা হয়েছে, যা আগের বছরের ৫ টাকা ৪২ পয়সার তুলনায় বৃদ্ধি। ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯০ টাকা ৯০ পয়সা।
প্রাণের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সভার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।


















