ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ন

ডোরিন পাওয়ার ২০২৪ হিসাববছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা, যা আগের বছরে ছিল ৩ টাকা ৫৬ পয়সা। এছাড়া, ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৪৯ টাকা ৫৭ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ