ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ন

খুলনা পাওয়ার কোম্পানির ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

রবিবার (২৭ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

অবশ্য, আলোচিত বছরের জন্য কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১৫ পয়সা হলেও গত বছর একই সময়ে ১ টাকা ৬৭ পয়সা লোকসান হয়েছিল।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১৮ টাকা ৩৪ পয়সা ছিল।

আগামী ২৯ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে, যার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ