ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ন

এক নজরে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার দর বেড়েছে ২৯টি বা ৭ শতাংশ কোম্পানির। আর আজকে সবচেয়ে বেশি দর বেড়েছে এস্কয়ার নিট কম্পোজিট পিএলসির।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার ডিএসইতে কোম্পানির দর ৩ টাকা ৪০ পয়সা বা ২২ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রানার অটোমোবাইলস পিএলসি। রবিবার শেয়ারটির দর ২ টাকা বা ৮.৪৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ৭০ পয়সা লেনদেন হয়।
কে অ্যান্ড কিউ ১০  টাকা ৯০ পয়সা বা ৫.৪৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- কপারটেক ইন্ডাস্ট্রিজের ৪.৫৪ শতাংশ, ইউনিলিভার কনজিউমারের ৪.৪৩ শতাংশ, জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.৩৩ শতাংশ, ইনডেক্স অ্যাগ্রো ৩.৩২ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩.২২ শতাংশ, লংকাবাংলা ফিন্যান্স ৩.০৮ শতাংশ ও একমি ল্যাবরেটরিজের ২.৫ শতাংশ দর বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ