সিঙ্গাপুরের রফতানি সেপ্টেম্বরে টানা তৃতীয় মাসের মতো বেড়েছে। এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের পরিসংখ্যানে দেখা গেছে, এ সময় জ্বালানি তেলবহির্ভূত খাতে রফতানি ১ হাজার ৪৯০ কোটি ডলারে
সিঙ্গাপুরের রফতানি সেপ্টেম্বরে টানা তৃতীয় মাসের মতো বেড়েছে। এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের পরিসংখ্যানে দেখা গেছে, এ সময় জ্বালানি তেলবহির্ভূত খাতে রফতানি ১ হাজার ৪৯০ কোটি ডলারে পৌঁছেছে। তবে রফতানি বাড়লেও বার্ষিক ভিত্তিতে বৃদ্ধির হার কমে গেছে। সেপ্টেম্বরে জ্বালানি তেলবহির্ভূত খাতে রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
এর আগে আগস্টে তা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৭ এবং জুলাইয়ে ১৫ দশমিক ৭ শতাংশ হারে বেড়েছিল। ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন নির্বাচন সামনে রেখে সিঙ্গাপুরের রফতানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। খবর স্ট্রেইট টাইমস


















