ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

পাঁচ কোম্পানির লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ প্রতিষ্ঠান গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- এসবিএসি ব্যাংক পিএলসি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক এবং ব্যাংক এশিয়া পিএলসি।

সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে এবং বোনাস লভ্যাংশ বিও হিসাবে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য এসবিএসি ব্যাংক ২ শতাংশ নগদ লভ্যাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস এবং ব্যাংক এশিয়া ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ