ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের। কোম্পানিটি ২১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
জিকিউ বলপেন ৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এনসিসি ব্যাংক ৪ কোটি ৩০ লাখ, ভিএফএস থ্রেড ডাইং ৩ কোটি ৩১ লাখ, এপেক্স স্পিনিং ৩ কোটি ৭৩ লাখ, বেক্সিমকো ফার্মা ১ কোটি ২৫ লাখ, ডমিনেজ স্টিল ২ কোটি ৬৮ লাখ, ফাইন ফুডস ১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















