ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন

এনসিসি ব্যাংকসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ৩৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ৯৩৫ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস। কোম্পানিটির ২৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডমিনেজ স্টিল ২২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা ইন্স্যুরেন্স ২১ কোটি ৯৮ লাখ, ভিএফএস থ্রেড ডাইং ১৭ কোটি ৩৬ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৬ কোটি ৯৯ লাখ, মুন্নু সিরামিকস ১৬ কোটি ৯৪ লাখ, আরডি ফুড ১৫ কোটি ৭৫ লাখ, বিবিএস ক্যাবলস ১৫ কোটি ৬৭ লাখ ও লাভেলো আইসক্রিম ১৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ