ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৫:১০ অপরাহ্ন

ইন্টারন্যাশনাল লিজিংসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ১৪৪টি বা ৩৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ  ২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ফনিক্স ফাইন্যান্সের ৫.৭১ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫.২৬ শতাংশ, ফ্যাস ফিন্যান্সের ৫.২৬ শতাংশ,পিপলস লিজিংয়ের ৫.২৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪.৭৬ শতাংশ, মুন্নু সিরামিকসের ৩.৯২ শতাংশ ও নর্দার্ণ জুটের ৩.৭৪ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ