সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ১১১ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (০৯ জুলাই) রূপালী লাইফের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬ টাকা বা ২ দশমিক ৯৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ন্যাশনাল লাইফের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৪ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- শ্যামপুর সুগার, জিল বাংলা, আইসিবি ইসলামী ব্যাংক, ইউনিলিভার, ফিনিক্স ফাইন্যান্স, সি পার্ল এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।



















