ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহত ৪০

রাশিয়ায় একটি কনসার্ট হলে বন্দুকধারীদের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে অন্তত পাঁচজন বন্দুকধারী ছদ্মবেশে প্রবেশ করে হামলা চালিয়েছে। তারা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে বলে জানায় রয়টার্স।

রাশিয়ার সংবাদ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, অন্তত ৫০ জন অ্যাম্বুলেন্সের ক্রু ঘটনাস্থলে হাজির হয়েছেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল থেকে আগুন জ্বলছে এবং ভেন্যুর উপরে কালো ধোঁয়া উড়ছে।

ভয়াবহ এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।হামলার পর এক টেলিগ্রাম বার্তায় এ সিরিয়া ভিত্তিক জঙ্গিগোষ্ঠী হামলায় নিজেদের সংশ্লিষ্টতা স্বীকার করেছে বলে জানায় সিএনএন।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলছে, পাঁচজনের একটি দল এই হামলায় জড়িত। তারা ক্রোকাস কনসার্ট হলে গুলি চালিয়েছে এবং বিস্ফোরণ ঘটিয়েছে। তারা ছদ্মবেশ ধারণ করে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হামলা চালায়। রাশিয়ার আরেক সংবাদ সংস্থা তাস বলছে, ওই কনসার্ট হলে এখনো অনেক লোক আছেন এবং সেখানে আগুন জ্বলছে। আগুন নেভাতে সেখানে হেলিকপ্টার পাঠানো হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ