ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- টেকনো ড্রাগ, এমবি ফার্মা, এপেক্স ট্যানারি , আমান ফিড ও মীর আখতার হোসেন লিমিটেড।
টেকনো ড্রাগ
কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪২ টাকা থেকে ৪৬ টাকা ৯০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৫ টাকা ২০ পয়সা থেকে ৪৭ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এমবি ফার্মা
কোম্পানিটির ৩১ টাকা ৯০ পয়সা বা ৪.০৩ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮২২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৭৯০ টাকা থেকে ৮৩৩ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬৮১ টাকা থেকে ৯২৯ টাকা পরযন্ত লেনদেন হয়।
এপেক্স ট্যানারি
কোম্পানিটির ৩ টাকা ৬০ পয়সা বা ৩.৩৩ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১০৬ টাকা ৯০ পয়সা থেকে ১১৩ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫১ টাকা ১০ পয়সা থেকে ১২৯ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া আমান ফিডের ৩.২৭ শতাংশ ও মীর আখতারের ৩.১৭ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















