ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ২৪০টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৫ টাকা ৮০ পয়সা বা ৭.৩৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ২.২৭ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিলবাংলা সুগার মিলস। কোম্পানিটির দর ১২ টাকা ৯০ পয়সা বা ৫.৪৮ শতাংশ কমেছে।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেন ৪.৭৪ শতাংশ, সেনা ইন্স্যুরেন্স পিএলসি ৩.৯০ শতাংশ, জেনারেশন নেক্সট ৩.৫৭ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্স ৩.৫৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৩.৪৭ শতাংশ, বাংলাদেশ স্টিল ৩.৩৫ শতাংশ ও সি অ্যান্ড এ টেক্সটাইলের ৩.৩৩ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















