ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থানে টেকনো ড্রাগ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে টেকনো ড্রাগ । কোম্পানিটির আজ ৪৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ৯৭০ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট। কোম্পানিটির ৩৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মালেক স্পিনিং ২৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ২০ কোটি ৮২ লাখ, লাভেলো আইসক্রিম ১৯ কোটি ৪৪ লাখ, লাফার্জহোলসিম ১৮ কোটি ৮১ লাখ, ব্রাক ব্যাংক ১৭ কোটি ৮৯ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৬ কোটি ৭৫ লাখ, সিটি ব্যাংক ১৬ কোটি ৪৫ লাখ, নাভানা ফার্মা ১৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ