ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

রমজানে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন

সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের জন্য নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। আগামী ১১ বা ১২ মার্চ থেকে রমজান শুরু হতে পারে।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ