ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ৫:১১ অপরাহ্ন

সায়হাম কটনসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ১৯৪টি বা ৪৯ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে সায়হাম কটন মিলসের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ১ টাকা ২ পয়সা বা ৫.৬১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে পিপলস লিজিংয়ের ৪.৫৪ শতাংশ, মীর আখতার হোসেনের ৪.০৭ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৪.০৬ শতাংশ, রানার অটোমোইলসের ৩.৯৩ শতাংশ, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ৩.৯২ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩.৯০ শতাংশ ও বিবিএসের ৩.৯০ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ