ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

বৃষ্টি ধুইয়ে দিল নিউজিল্যান্ডের স্বপ্ন, পেল হোয়াইটওয়াশের লজ্জা

শূন্য হাতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করলো নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম দুইটায় হেরে আগেই সিরিজ খুইয়েছিল কিউইরা। এবার রোবাবার (২৫ ফেব্রুয়ারি) শেষ টি-টোয়েন্টিতেও হেরে পেল হোয়াইট ওয়াশের লজ্জা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) অকল্যান্ডে আগে ব্যাট করে ১০.৪ ওভারে ১১৮ রান করে অজিরা। তবে বৃষ্টি আইনে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ১২৮ রানের। কিন্তু জবাব দিতে নেমে ৯৮ রানেই থেমেছে নিউজিল্যান্ডের ইনিংস। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২৭ রানে জয় পায় অস্ট্রেলিয়া।

অকল্যান্ডে তৃতীয় ম্যাচে দফায় দফায় বৃষ্টি হানা দেয়। যে কারণে খেলাও বন্ধ থাকে বেশ কয়েক বার। শেষমেষ ৪ উইকেটে অস্ট্রেলিয়া ১০.৪ ‍ওভারে ১১৮ রান তোলার পর ম্যাচ ১০ ওভারে নামিয়ে আনা হয়।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন ট্রাভিস হেড। তবে ম্যাথুও শর্টের ১১ বলে ২৭, গ্লেন ম্যাক্সওয়েলের ৯ বলে ২০, জস ইংলিসের ৮ বলে ১৪* রান অজিদের চ্যালেঞ্জিং পুঁজি এনে দেয়।

লক্ষ্য তাড়ায় ৫১ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। ১৪ রান করেন উইল ইয়ং। ২ রান করে টিম সেইফার্ট ও ১৩ রান করে আউট হন ফিন অ্যালেন। এরপর কিউইদের জয়ের পথে রাখার চেষ্টা করেব গ্লেন ফিলিপস। তবে আর পেরে উঠেননি শেষ পর্যন্ত।

ফিলিপস শেষ পর্যন্ত ২৪ বলে ৪০ ও চাপম্যান ১৫ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। যা কেবল হারের ব্যবধান কমায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ