আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ ক্যারোলিনার প্রাইমারি নির্বাচনে নিকি হ্যালি সহজ জয় পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ ক্যারোলাইনার একজন স্থানীয় বাসিন্দা এবং দুই মেয়াদে জয়ী গভর্নর হওয়া সত্ত্বেও ট্রাম্পের কাছের হারলেন হ্যালি। এর ফলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার লড়াইয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হলো।
আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, ইউএস ভার্জিন আইল্যান্ডস ও এখন হ্যালির নিজের অঙ্গরাজ্যেও ট্রাম্প এভাবে আধিপত্য বিস্তার করলেন।
মার্কিন নির্বাচনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চের বরাতে রয়টার্স জানিয়েছে, শনিবার সাউথ ক্যারোলিনার প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটের আড়াই শতাংশ গণনা শেষ হয়েছে। সেখানে ট্রাম্প পেয়েছেন ৬৩ শতাংশ এবং নিকি হ্যালি পেয়েছেন ৩৬ শতাংশ ভোট। অর্থাৎ একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে সহজে পরাজিত করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। পরবর্তী গণনায় নিকি দারুণভাবে ফিরে আসবেন এমনটা এখনই বলা যাচ্ছে না।
অবশ্য এই ভোটের আগেই একের পর এক জনমত জরিপে উঠে আসতে থাকে এখানেও ট্রাম্পই জয়ী হচ্ছেন। যদিও এই সাউথ ক্যারোলিনা নিকির নিজের অঙ্গরাজ্য এবং এখান থেকে তিনি দুইবার মেয়ার নির্বাচিত হয়েছেন। হারের পর হ্যালি জানিয়েছেন তিনি হাল ছেড়ে দেবেন না। সাউথ ক্যারোলাইনার চার্লসটনে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, নভেম্বরে আমাদের জো বাইডেনকে পরাজিত করতে হবে। আর আমি বিশ্বাস করি না যে, ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনকে পরাজিত করতে পারবেন।
ভোটাভুটির কয়েক মিনিট পর সাউথ ক্যারোলিনার রাজধানী কলম্বিয়ায় সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, রিপাবলিকান পার্টি এখন যতটা ঐক্যবদ্ধ তা আমি আগে কখনো দেখিনি। তবে ৩০ মিনিটের বক্তব্যে একবারও নিকি হ্যালির নাম মুখে নেননি ট্রাম্প।

এদিকে আগামী ৫ মার্চ সুপার টিউসডের প্রাথমিক লড়াইয়ে অংশ নেবেন ট্রাম্প ও হ্যালি। সেখানে ১৫ অঙ্গরাজ্যের রিপাবলিকান নেতারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে লড়বেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।


















