৭৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার মাইক প্রক্টর। তার হৃদযন্ত্রে সার্জারির পর তিনি বেশ কয়েকদিন মৃত্যুশয্যায় ছিলেন।
এরপর গতকাল (শনিবার) প্রক্টর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী মারিয়ানা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রক্টরের মৃত্যুতে শোক জানিয়েছে।


















