বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়ার পর মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর সোয়া ৩টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা তাকে অপেক্ষা করতে বলেছি। সেই সঙ্গে কালো পতাকা মিছিল থেকে বিরত থাকতে বলেছি। মঈন খানকে আটক বা গ্রেফতার করা হয়নি। তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
অপরদিকে মঈন খানকে ছেড়ে দেওয়ার তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।



















