ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু করার অনুমতি দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।
তিনি বলেন, রোববার দিনগত রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে রাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৫টি ফেরি চলাচল করছে।



















