প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির নিজ কক্ষে তাদের বৈঠক শুরু হয় বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন।
জানা গেছে, তাদের আলোচনার একমাত্র এজেন্ডা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
এর আগে চলতি বছরের ৮ জুন ও ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত পিটার হাস।
তখন তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র আগামীতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। নির্বাচনে কে বিজয়ী হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই। তার দেশ এমন একটি নির্বাচন চায়, যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করবে।



















