ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ৫:২৪ অপরাহ্ন

মেঘনা পেটসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ১৩৮টি বা ৩৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ৬.২০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিকস লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ১০০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৫.৭১ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫.২৬ শতাংশ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ৫.২৬ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড ৪.৮৩ শতাংশ, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ৪.৬৫ শতাংশ, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড ৪.৬২ শতাংশ ও ফ্যাস ফিন্যান্সের ৪.৫৪ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ