ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৪১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৭২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। ব্যাংকটি ৩৩৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এপেক্স স্পিনিংয়ের ৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ডমিনেজ স্টিল ৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ড ১ কোটি ১২ লাখ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ২ কোটি ৩৬ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ৬৮ লাখ, ইস্টার্ণ হাউজিং ১ কোটি ৪৩ লাখ, লাভেলো আইসক্রিম ১ কোটি ১১ লাখ, নর্দার্ণ ইন্স্যুরেন্স ১ কোটি ৮৯ লাখ, প্রাইম ইসলামী লাইফ ১ কোটি ৮০ লাখ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৪০ লাখ ও টেকনো ড্রাগ ১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















